রোগের নামঃ
আনারসের হার্ট রট রোগ
লক্ষণঃ
- আক্রান্ত গাছ নেতিয়ে পড়ে।
- আক্রান্ত পাতা শুকাতে থাকে ও কুঁচকে যায়।
- আক্রান্ত গাছ থেকে কুশির পাতা আস্তে টানলে খুলে আসে, পাতার গোড়া ও শিকড় পাঁচে যায় ।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত ক্ষেতে ২ গ্রাম/ লিটার হারে পানিতে জিনেব গ্রুপের ছত্রাক নাশক যেমন: ইন্ডোফিল-জেড-৭৮ মিশিয়ে স্প্রে করা।
- আক্রান্ত ক্ষেত থেকে সাকার সংগ্রহ করবেন না
- আনারসের পাতা বা গাছ দিয়ে মালচিং করবেন না
- বেড তৈরি করে আনারস চাষ করুন
- পানি নিস্কাষনের ভাল ব্যবস্থা রাখুন।
- জমি চাষ দিয়ে কিছু দিন ফেলে রাখা।
- বপনের পূর্বে চারা/সাকার ২ গ্রাম/ লিটার হারে পানিতে (মেটালোক্সিল+ মেনকোজেব) গ্রুপের ছত্রাক নাশক যেমন: রিডোমিল গোল্ড মিশিয়ে ১৫ মিনিট ডুবিয়ে রেখে শোধন করুন।

0 Comments