রোগের নামঃ
বাঁধাকপি’র ঢলে পড়া রোগ
রোগের কারণঃ Fusarium spp. নামক ছাত্রক দ্বারা এ রোগ হয়ে থাকে।
লক্ষণঃ
- চারার গোড়ায় মাটি সংলগ্ন অংশে প্রথমে বাদামী রং এর পানি ভেজা দাগ দেখা যায়।
- আর্দ্র ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় আক্রান্ত অংশে ছত্রাকটি দ্রুত বৃদ্ধি পেতে থাকে।
- আক্রমণের ২ দিনের মধ্যে চারা গাছটি ঢলে পড়ে এবং আক্রান্ত অংশে তুলার মত সাদা মাইসেলিয়াম ও সরিষার বীজের মত স্ক্লেরোশিয়া দেখা যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- ৩ মিটার × ১ মিটার আকারের বীজতলায় ১ কেজি ট্রাইকো-কম্পোস্ট ব্যবহার করে চারা লাগানো।
- চারা মূল জমিতে লাগানোর ৮-১০ দিন পূর্বে বেডের মাটিতে শতাংশ প্রতি ১০-১২ কেজি পরিমাণ ট্রাইকো কম্পোস্ট সার প্রয়োগ করে ভালভাবে মাটির সাথে মিশিয়ে তা সেচ দিয়ে ভিজিয়ে দেয়া।
- মাটিতে ‘জো’ আসলে মাটি ভালোভাবে নেড়ে উল্টিয়ে এবং মাটির ঢেলা ভেঙ্গে মিহি করে চারা লাগাতে হবে।
- ফসলের বাড়ন্ত পর্যায়ে রোগ প্রতিরোধক হিসাবে ট্রাইকো-লিচেট পানিতে ২০ মিলি/লিটার হারে মিশিয়ে ১০-১৫ দিন অন্তর গাছে স্প্রে করা।

0 Comments