রোগের নামঃ
আনারসের পাতার সাদা দাগ রোগ
লক্ষণঃ
- পাতায় হালকা বাদামি কিনারাযুক্ত ধুসর-বাদামি পানিভেজা দাগ দেখা যায়।দাগ আস্তে আস্তে বড় হয় এবং শুকিয়ে যায়।
- ফল ও সাকারের গোড়ায় পচন দেখা যায় ।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত ক্ষেতে ২ গ্রাম/ লিটার হারে পানিতে জিনেব গ্রুপের ছত্রাক নাশক যেমন: ইন্ডোফিল-জেড-৭৮ মিশিয়ে স্প্রে করা।
- আক্রান্ত ক্ষেত থেকে সাকার সংগ্রহ করবেন না।
- আনারসের পাতা বা গাছ দিয়ে মালচিং করবেন না
- বেড তৈরি করে আনারস চাষ করুন।
- পানি নিস্কাষনের ভাল ব্যবস্থা রাখুন।
- জমি চাষ দিয়ে কিছু দিন ফেলে রাখা।
- বপনের পূর্বে চারা/সাকার ২ গ্রাম/ লিটার হারে পানিতে (মেটালোক্সিল+ মেনকোজেব) গ্রুপের ছত্রাক নাশক যেমন: রিডোমিল গোল্ড মিশিয়ে ১৫ মিনিট ডুবিয়ে রেখে শোধন করুন।

0 Comments